April 16, 2026, 1:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কলমা ইউপি উপ-নির্বাচনে নৌকার জয় মাইনুল ইসলাম স্বপন বিজয়ী

আব্দুর রাজ্জাক রাজু (রাজশাহী) তানোর প্রতিনিধি :

mostbet

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম ওরফে স্বপন (নৌকা) প্রতীক নিয়ে ৮হাজার ৮১০ভোট এবং তার প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম (মোটর সাইকেল) প্রতিকে ৪হাজার ৯৯ভোট পেয়েছেন। ফলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন ৪হাজার ৮০০ ভোট বেশি পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।গতকাল বৃহস্পতিবার ২৫ জুলাই ২০১৯ ইং সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কলমা ইউপিতে বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলমা ইউপির মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৭৯৮জন এর মধ্যে এক নম্বর ওয়ার্ড বিল্লী স্কুল ও কলেজ কেন্দ্রে ৩হাজার ৯৭৫ জন, দুই নম্বর ওয়ার্ড চোরখৈর কেন্দ্রে ২হাজার ১৯০ জন, তিন নম্বর ওয়ার্ড কলমা কেন্দ্রে ২হাজার ৪৬০জন, চার নম্বর ওয়ার্ড কন্দপুর কেন্দ্রে ২হাজার ৭০৮জন, পাঁচ নম্বর ওয়ার্ড রামনাথপুর কেন্দ্রে ১হাজার ৬৯৮জন, ছয় নম্বর ওয়ার্ড মালবান্দা কেন্দ্রে ২হাজার ২৬৬জন, সাত নম্বর ওয়ার্ড নড়িয়াল কেন্দ্রে ২হাজার ৪২৩জন, আট নম্বর ওয়ার্ড দরগাডাঙ্গা কেন্দ্রে ৩হাজার ৫৯৯জন ও নয় নম্বর ওয়ার্ড আজিজপুর কেন্দ্রে ৩হাজার ৪৭৯জন ভোটর রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর