বাঘায় লাল মাফলার দেখিয়ে ট্রেন থামালো দুই শিশু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠান্ডা নিবারণের লাল মাফলার দিয়ে থামনো হলো তেলবাহী ট্রেন। ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পেলো কোটি টাকার তেল। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনের চার’শ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে লাইন ভাঙা দেখে দুই শিশু ট্রেনটিকে থামিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে আড়ানী স্টেশনের কর্মরত মাস্টার নয়ন আহম্মেদ জানান, তেলবাহী ট্রেন চালক কেএম মহিউদ্দিন দুই শিশুর মাফলার দিয়ে সিগন্যাল লক্ষ্য করেন। এরপর তিনি ট্রেন থামিয়ে দেন এবং রেল লাইন ভাঙা দেখে তাকে জানায়। ফলে দুই ঘন্টা রাজশাহীর সব ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাজশাহী রেলওয়ের কর্তকর্তাদের জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করেন। ফলে দুই ঘন্টা পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মাফলার দিয়ে ট্রেন থামানো সেই দুই শিশু ঝিনা গ্রামের সুমন হোসেনের ছেলে সিহাব হোসেন (৬) ও একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে টিটোন ইসলাম (৭) জানায়, তারা পাশের এক ক্ষেত থেকে থেকে বাড়ি ফিরছিলো। এই সময় দেখে রেল লাইন ভাঙা। আর ট্রেন আসতে দেখে তারা তাদের কাছের লাল মাফলার দিয়ে ট্রেনট থামিয়ে দেয়। তবে দুই শিশু স্থানীয় ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এরমধ্যে সিহাব হোসেন প্রথম শ্রেনি ও টিটোন ইসলাম দ্বিতীয় শ্রেনির ছাত্র বলে জানা গেছে। তারা অতিদরিদ্র পরিবারের সন্তান। তারা মাঠে কাজ করে স্কুলে লেখাপড়া করে।
ট্রেন চালক কেএম মহিউদ্দিন জানায়, খুলনা থেকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিলো তেল। পথে আড়ানী স্টেশনের একটু দূরে ঝিনা রেলগেট এলাকায় লাইন ভাঙা দেখে সিহাব ও টিটোন নামের দুই ছেলে মাফলার দিয়ে সিগন্যাল দেয়। প্রথমে ভাবলাম থামবো না, তার পরেও ট্রেন নিয়ন্ত্রন করে ভাঙা স্থান থেকে ২০ মিটার দুরে ট্রেন থামিয়ে দিলাম। ট্রেন থামিয়ে নেমে এসে দেখি রেল লাইন ভাঙা। পরে আড়ানী স্টেশনের মাস্টার নয়ন আহম্মেদকে জানানো হয়। তবে এর দুই ঘন্টা পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তেলবাহিী ট্রেনের পরিচালক আরশেদ আলী জানান, হটাৎ ট্রেন থামিয়ে দেয়ার কারণে চালকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেচিলাম। পরে দেখি রেল লাই ভাঙা। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবগতি করি। কর্তৃপক্ষ ঈশ্বর্দী থেকে মিস্ত্রি নিয়ে এসে রেল লাইন মেরামত করিয়ে দেন। পরে দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে এর দুই ঘন্টা পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।