April 13, 2026, 10:36 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত

মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাগুরা সদর উপজেলায় মাইক্রেবাস উল্টে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন; আহত হয়েছে চালকসহ আরও চারজন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, উপজেলার ভিটাসাইর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক। নিহত ইসলামের (২৫) বাড়ি ভারতের বিহারে। কিছুদিন আগে ব্যবসার কাজে তিন সঙ্গির সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। আহতদের মধ্যে আলতাফ (৩৫), রহমাত আলী (২৫) ও রাজার (৩২) বাড়িও বিহারে। আর মাইক্রোচালক ফয়সালের (৩২) বাড়ি ঢাকার ডেমরায়। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, ওই চার ভারতীয় নাগরিক গত শনিবার রাতে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে যশোরের বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোটি সড়কে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ইসলামের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও অইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর