বগুড়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

বগুড়ার ধুনটে পুকুরের পানিতে নিখোঁজের এক দিন পর তাপসি খাতুন (২৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাপসি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বগা খোকশাবাড়ি গ্রামের হবিবর রহমানের মেয়ে। গত শুক্রবার দুপুরের পর বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। পুলিশ ও নিহতের পরিবার জানায়, তাপসি খাতুন জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। পারিবারের লোকজন তার দেখাশোনা করতেন। শুক্রবার সকলের অগোচরে সে পুকুরের পানিতে নেমে নিখোঁজ হয়। গত শনিবার বিকেলে ধুনট থানার কর্মকর্তা ইনচার্জ া (ওসি সার্বিক) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও নিখোঁজ তাপসিকে উদ্ধার করা যায়নি। পরের দিন ১৬ডিসেম্বর রাজশাহী থেকে আগত একটি ডুবুরি দল সকাল থেকে দীর্ঘ তল্লাশী অভিযান চালিয়ে দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে।