April 9, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিভিন্ন দেশে বিরাজমান বন্দিবিনিময় সংক্রান্ত আইনি জটিলতার সমাধান করে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর পুলিশের সার্কেল অফিস উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয় ও আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী কোটচাদপুরে ১ কোটি ২৪ লক্ষ ৮৮হাজার টাকা ব্যায়ে নবনির্মিত সার্কেল অফিস ভবন উদ্বোধন করেন।

এ সময় তার সাথে ঝিনাইদহ জেলা আ.লীগের সভাপতি আবদুল হাই এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, নবী নেওয়াজ এমপি, আনোয়ারুল আজিম আনার এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আ.লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ আ.লীগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর তিনি মহেশপুরের খালিশ পুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সাথে মতবিনিময় করেন। পরে বিকালে কয়েকটি উন্নয়ন মুলক কাজ উদ্বোধন ও মহেশপুরে আ.লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে প্রসাশন সূত্রে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর