April 7, 2026, 2:27 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র-আব্দুর রউফ মানিকের রির্পোর্টাস ক্লাব রংপুর-এ মতবিনিময় সভা

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র-আব্দুর রউফ মানিকের রির্পোর্টাস ক্লাব রংপুর-এ মতবিনিময় সভা
রংপুর ব্যুরো

গত ২৪ সেপ্টেম্বর ২০১৭ রোজ সোমবার রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, রির্পোর্টাস ক্লাব- রংপুর-এ এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় এক প্রশ্নের জবাবে রংপুর শহরে যানজটের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, অতিরিক্ত অটোরিক্সা অনুমোদন দেওয়ার কারণে ও ট্রাফিক নিয়ন্ত্রণ সঠিকভাবে পরিচালনা না হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়েছে। শ্যামা সুন্দরী ক্যানেলের দুরাবস্থার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন ২৫ কোটি টাকা ব্যয়ে শ্যামা সুন্দরী ক্যানেলের সৌন্দর্য বৃদ্ধি ও ক্যানেলের পানি নিষ্কাশন পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু তিনি এই পরিকল্পনা মেয়াদ উত্তীর্ণের কারণে সম্পন্ন করতে পারেননি। তিনি জানান পুনরায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে তবে শ্যামা সুন্দরী ক্যানেলের কাজ সুচারুরূপে সম্পন্ন করবেন। আলোচনার এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হলো-তিনি আওয়ামীলীগ হতে নোমিনেশন পেলে সিটি নির্বাচন করবেন কি না? তিনি জবাবে বলেন আওয়ামীলীগ থেকে নোমিনেশনের জন্য আশাবাদী। এ বিষয়ে ঢাকায় ঊর্ধতন আওয়ামীলীগ কর্তৃপক্ষের সহিত সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি আরো জানান যে, আওয়ামীলীগ তাকে নোমিনেশন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অস্তিত্ব রক্ষায় নির্বাচন করবেন। তিনি রংপুরবাসীর নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর