নওগাঁয় ট্রেনের ছাদে চড়া যাত্রী ওভার ব্রিজে ধাক্কা খেয়ে নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

নওগাঁর রানীনগর উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত রতন হোসেনের (২৫) বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর বলে পুলিশ জানিয়েছে। সান্তাহার জিআরপি থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন দিনাজপুর যাচ্ছিল। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে রানীনগর রেলস্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের ধাক্কায় ছাদে ভ্রমণরত রতন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ট্রেনের আরও তিন যাত্রী আহত হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।