April 13, 2026, 6:54 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজধানীতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর ভাটারায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরীকে (১৪) ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। কিশোরীর স্বজনদের অভিযোগ, গত ১২ ডিসেম্বর বাসায় একা ছিল ওই কিশোরী। এ সময় পাশের বাসার সুমন (২৪) নামের এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই কিশোরী কাউকে বিষয়টি না জানালেও তার বাবাকে জানায়। পরে কিশোরীর বাবা থানায় অভিযোগ করেন। পরে গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, সকালে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে ভাটারা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, তিনি এখনো বিষয়টি জানেন না। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর