April 13, 2026, 6:51 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মাহত্যা

রাজশাহীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মাহত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘা উপজেলায় এক বাড়ির বারান্দা থেকে এক গৃহবধূ এবং বাড়ির পাশের এক গাছ থেকে তার স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা থেকে পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছেন বলে তাদের মনে হয়েছে। বাঘা থানার ওসি সেলিম রেজা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিথাপাড়া থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করেন তারা। নিহতরা হলেন – ওই গ্রামের আবদুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলি বেগম রুনি (৩৮)। তাদের ১৩ বছরের ছেলের বরাত দিয়ে ওসি জানান, রাত ৩টার দিকে ছেলেটি তার দাদির সঙ্গে ঘর থেকে বেরিয়ে বারান্দায় মায়ের লাশ পড়ে থাকতে দেখে। পরে সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানে লিচুগাছে ঝুলন্ত অবস্থায় মান্নানের লাশ পায়। ওই দম্পতির মধ্যে পারিবারিক কোনো জটিলতা চলছিল কি না, গত কয়েক দিনে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কি না- সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি ছেলেটি। ওসি সেলিম বলেন, রুনির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে খুন করার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান সেলিম।

Share Button

     এ জাতীয় আরো খবর