March 25, 2026, 1:54 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নতুন মুখ আইরিশদের বিপক্ষে দুটি টেস্টে বাংলাদেশ

নতুন মুখ আইরিশদের বিপক্ষে দুটি টেস্টে বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

Bangladesh bowler Mustafizur Rahman (C) celebrates with teammates after his dismissal of unseen South African batsman Dean Elgar during the second day of the first Test cricket match between South Africa and Bangladesh in Potchefstroom on September 29, 2017. / AFP PHOTO / GIANLUIGI GUERCIA

আইসিসির নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) বা ভবিষ্যত সূচির ২০১৯-২০২৩ সালের খসরা তৈরি হয়েছে। যেখানে টেস্ট অঙ্গনের নতুন মুখ আয়াল্যান্ড ১৬টি টেস্ট পেয়েছে এ চার বছরে। খেলবে বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষেও দুটি করে সাদা পোশাকের ম্যাচ খেলবে দলটি।

গত ৭ ও ৮ ডিসেম্বর সিঙ্গাপুরে আইসিসির কর্মশালায় নতুন সূচি নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড একটি সভা করে। যেখানে প্রতিটি দেশের সূচি নির্ধারণ করা হয়।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসি প্রধান নির্বাহীদের সভায় এই সূচি পাঠানো হবে। সেখানে অনুমোদন হলে চূড়ান্ত অনুমোদনের আগামি জুনে আইসিসি বোর্ড সভায় পাঠানো হবে। তবে জানা যায় সিঙ্গাপুরে যে সূচি হয়েছে, সেখান থেকে বড় কোনো পরিবর্তন হচ্ছে না।

এই ১৬ টেস্টের অর্ধেক আইরিশরা খেলবে বড় দলের বিপক্ষে। ২০১৯ সালেই ইউরোপের দলটির খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে ২০২০ সালে শ্রীলঙ্কা, ২০২১ সালে ইংল্যান্ড এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট খেলবে। এ ছাড়া আরেক নতুন মুখ আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি ৫টি এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৪টি টেস্ট খেলবে তারা।

আয়ারল্যান্ড ইতোমধ্যে নিজেদের অভিষেক টেস্টের দল ঠিক করে ফেলেছে। আগামি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সাদা পোশাকে আন্তর্জাতিক ম্যাচে নামবে দলটি।

ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় থাকা আফগানরা ২০১৯-২০২৩ এফটিপিতে ১৩টি টেস্ট খেলবে।

আয়ারল্যান্ড সাতটি টেস্ট খেলবে ঘরের মাঠে ও নয়টি খেলবে দেশের বাইরে। অন্যদিকে আফগানিস্তান সাতটি ঘরের মাঠে এবং ছয়টি টেস্ট দেশের বাইরে খেলবে।

এদিকে নতুন সূচিতে বাংলাদেশ খেলবে ৩৫টি টেস্ট। এ তালিকায় শুধুমাত্র ভারত (৩৭টি), ইংল্যান্ড (৪৬টি) ও অস্ট্রেলিয়াই (৪০টি) ওপরে রয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর