March 30, 2026, 4:51 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রোজা মানুষকে পরিশুদ্ধ করে – লায়ন গনি মিয়া বাবুল

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষকে পরিশুদ্ধ করে। মানুষের নৈতিকতা উন্নয়নে রোজা খুবই সহায়ক। রোজা মানুষের মানবিক গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। পবিত্র রমজান মাসে  মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্যে রোজাসহ অসংখ্য নিয়ামত প্রদান করেছেন। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের সর্বোত্তম সময় পবিত্র রমজান মাস।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোকিত মানুষের জন্যে ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ মে বিকেলে ঢাকার বাগিচা রেষ্টুরেন্টে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানে তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক  আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের সভাপতি ও প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিচারপতি সিকদার মকবুল হক, বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতাউল্লাহ খান, শাহালম চুন্নু, এইচ এম আরমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং দুঃস্থ মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/ ২৫ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর