April 13, 2026, 10:13 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মন্থর বোলিং : চতুর্থ ম্যাচে নিষিদ্ধ মরগান

মন্থর বোলিং : চতুর্থ ম্যাচে নিষিদ্ধ মরগান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডেতে ধীর গতির বোলিংয়ের অপরাধে ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগানকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে চতুর্থ ম্যাচে নতুন অধিনায়কের অধীনে মাঠে নামতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। মঙ্গলবার ব্রিস্টলে ছয় উইকেটে জয় পাওয়া ম্যাচে ইংলিশ বোলাররা নির্ধারিত ৫০ ওভার শেষ করতে প্রায় চার ঘন্টা সময় নেন। নির্ধারিত সময় দুই ওভার কম বোলিং করার অপরাধে অধিনায়ক হিসেবে মরগানের ম্যাচ ফি’র ৪০ এবং দলের অন্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। এর আগে গত ২২ ফেব্রæয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই অপরাধ করার পর সর্বশেষ ঘটনায় অর্থাৎ এক বছরের মধ্যে দ্বিতীয়বার মন্থর বোলিং করায় আইসিসি নিয়মানুযায়ী মরগানকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। আইসিসির দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘এই নিষেধাজ্ঞার ফলে আগামি শুক্রবার নট্যিংামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না মরগান।’

Share Button

     এ জাতীয় আরো খবর