January 21, 2026, 4:26 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পদ্মা সেতুতে বসলো প্রথম স্প্যান

পদ্মা সেতুতে বসলো প্রথম স্প্যান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

 

কল্পনা নয় স‌ত্যি। এ‌কেবা‌রে সামনা সামনি। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসিয়ে দেওয়া হলো পিলারের ওপর। ৩৭ ও ৩৮ নম্বর পিলা‌রের এ স্প্যান বসা‌নোর পর এখন দেখা যাচ্ছে একটি সেতু কাঠামো। আপাতত ১৫০ মিটার। তবে পুরো কাজ শেষ হলে এমন আকৃতি দেখাবে ৬.১৫ কিলোমিটার।

‌শ‌নিবার সকাল সাড়ে ৯টায় সেখা‌নে অবস্থান ক‌রে স্ব‌প্নের পদ্মা সেতুর এমন কর্মযজ্ঞ দেখা যা‌চ্ছে। ধূসর রংয়ের সেতুর স্প্যান‌টি ১৫০ মিটার দৈ‌র্ঘ্যের। নদীর পা‌নি থে‌কে এর উচ্চতা ৫০ ফুট। রাতে সেতুতে সোনালী আলো ফেলা হবে। দিনে ধূসর, রাতে সোনালী এমনটাই দেখা যাবে পদ্মা সেতু।

স্প্যান বসানোর সময় ঘটনাস্থলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি খুবই উচ্ছ্বসিত, বঙ্গোপসাগরের মতোই উদ্বেল।

জানা যায়, ৬ কি‌লো‌মিটা‌রের একটু বে‌শি লম্বা পদ্মা সেতু‌তে এরকম আরও ৪০টি স্প্যান বসা‌নো এখনও বাকি। সব স্প্যান বস‌বে ৪২টি পিলা‌রের ওপর ভর দিয়ে। প্র‌ত্যেক পিলা‌রে ৬টি ক‌রে পাইল সাজা‌নো। মাওয়ায় ভায়াডা‌ক্টে আরও ১২টি এবং জাজিরায় বস‌বে ১৬টি ট্রান‌জেসশন পিলার। স্প্যানের ভেতরে থাকছে রেলপথ, ওপ‌রে সড়ক।

দ্বিতল পদ্মা বহুমুখী সেতুর পুরোটা হবে স্টিল আর কংক্রিট স্ট্রাকচারে। সেতুর ওপরের তলায় থাকবে চারলেনের মহাসড়ক, নিচ দিয়ে যাবে রেললাইন। ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ করে সেতুটি চালুর কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর