April 4, 2026, 8:22 pm

সংবাদ শিরোনাম
রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ

৪৫ কোটি ডলার খরচ করে ছবিটি কিনেছিলেন সৌদি প্রিন্স

৪৫ কোটি ডলার খরচ করে ছবিটি কিনেছিলেন সৌদি প্রিন্স

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক


লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা সালভাতর মুন্ডি ছবিটি নিলামে ওঠার পর ৪৫ কোটি ডলারে বিক্রি হয়েছিল।
যিশুর আদলে আঁকা ওই ছবিটি কে কিনেছিল তা নিলামের সময় জানা না গেলেও সম্প্রতি জানা গেছে সৌদির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানই ওই ছবিটি কিনেছিলেন।
বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল-সৌদ নামের এক সৌদি প্রিন্স ওই ছবিটি কিনেছেন বলে নিলামে নথিভুক্ত করা হয়। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, বড় ধরনের চিত্রশিল্প সংগ্রহের ইতিহাস সৌদি প্রিন্স বদরের নেই।
আর তিনি ধনকুবের বা বিলাসী হিসেবেও এতটা পরিচিত নন যে এতো দাম দিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিটি কিনবেন। এমন খবর প্রকাশের পর থেকেই তা নিয়ে গুঞ্জন চলছিল। এর মধ্যেই মার্কিন গোয়েন্দো সূত্রকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চিত্রশিল্পটি আসলে বদর নন বরং তার নাম ব্যবহার করে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানই কিনেছেন।
সৌদিতে আধুনিক চিন্তা-ভাবনা এবং সংস্কারপন্থি হিসেবে সালমানের বেশ সুনাম রয়েছে।
তিনি দেশটির অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার এবং উন্নয়নের লক্ষ্যে ভিশন ২০৩০ প্রকল্প হাতে নিয়েছেন। দেশের বেশ কিছু রীতি-নীতিও বদলে ফেলেছেন তিনি। বিশেষ করে নারী ক্ষমতায়নের দিকে জোর দিচ্ছেন এই ক্রাউন প্রিন্স।
কয়েক সপ্তাহ ধরেই দেশে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছেন মুহাম্মদ বিন সালমান। তার নেতৃত্বে দুর্নীতির অভিযোগে ক্ষমতাশীল প্রিন্স, ধনকুবের ব্যবসায়ী, মন্ত্রীসহ দুই শতাধিক মানুষ আটক হয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর