বেনাপোলে ২ কোটি টাকার সোয়া ৪ কেজি স্বর্ন উদ্ধার
বেনাপোল থেকে এনামুল হক

বেনাপোল পৌরসভার ছোটআচঁড়া মোড় থেকে ২ কোটি টাকার ২৬ টি ( ৪ কেজি ২শ’ ৮০ গ্রাম) স্বর্নের বার সহ বিল্লাল ও (২৫) ইমরাম (২২) নামে দুই জন স্বর্ন পাচারকারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা ৯ টার সময় তাদের স্বর্ন সহ আটক করে। আটককৃত বিল্লাল ও ইমরান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রেজাউলের ছেলে ও একই গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেন।
৪৯ বিজিবি, লে.কর্নেল আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে ্আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধন এর নেতৃত্বে অভিযান চালালে বাইসাইকেল ফেলে রেখে পাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা আটক করে। পরে ক্যাম্পে এনে তাদের দেহ তল্লাশি করলে ২৬ পিছ স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ২শ’ ৮০ গ্রাম। আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৯০ লাখ ৮৪ হাজার।
আটককৃত বিল্লাল বলেন তারা স্বর্ন বহনকারি। পুটখালি হয়ে এ স্বর্ন ভারতে যাবে। স্বর্নের মালিক কে প্রশ্ন করলে সে জানে না বলে জানায়।