April 13, 2026, 6:47 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet


মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে দুই ছাত্রলীগ কর্মীকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ ৭ ডিসেম্বর সন্ধা সাড়ে ৬টার দিকে।
দুর্বৃত্তদের হাতে নিহতরা হলেন- শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শাহবাব রহমান (১৮), ও সদর উপজেলার দুর্লভপুর গ্রামের বিলাল মিয়ার ছেলে ও একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মহিদ আহমদ (মাহি) (১৬)।
মৌলভীবাজার মডেল থানার এসআই মহসিন ভুইয়া বলেন- দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করছি।
মৌলভীবাজার সদর হাসপাতাল সুত্রে জানা গেছে- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃতঃ ঘোষণা করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সদর হাসপাতালসহ শহরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে ও  নিহতদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর