April 12, 2026, 9:12 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জিমি নিশাম

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জিমি নিশাম

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বৃহস্পতিবার তাদের প্রকাশিত এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন জিমি নিশাম, উইল ইয়াং ও টম বøান্ডেল।

২০১৮-১৯ এর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না নিশাম। তবে ওয়ানডে ও ওয়েলিংটনের হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে আবার ফিরেছেন তিনি। টিম সেইফার্টের চোটে ওয়ানডে না খেলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন বøান্ডেল। তিনিও জায়গা করে নিয়েছেন চুক্তির তালিকায়।

২৬ বছর বয়সী ব্যাটসম্যান ইয়াং বিশ্বকাপে দলে নেই। তবে বাংলাদেশের বিপক্ষে স্থগিত হওয়া তৃতীয় ও শেষ টেস্টে অভিষেক হওয়ার কথা ছিল তার। এবার তিনি চুক্তিবদ্ধ হলেন বোর্ডের সঙ্গে।

সেইফার্টের সঙ্গে এই চুক্তির তালিকা থেকে কাঁটা পড়েছে অ্যাডাম মিলনে, কোরি অ্যান্ডারসন ও জর্জ ওয়াকারের নাম।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়: টড অ্যাস্টল, টম বøান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, জিমি নিশাম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর