April 13, 2026, 6:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

mostbet

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ১ম বর্ষের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই ইউনিটের  স্থগিত পরীক্ষা আগামী (৮ ডিসেম্বর) শুক্রবার পূনঃপরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় দিনের প্রথম শিফট সকাল ৯টায় পদ্মা ‘এ’ ও ‘বি’ সেটের প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফট পরীক্ষার এক ঘন্টা পর বেলা ১১টায় দিনের দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শিফটে পরীক্ষায় যমুনা ‘এ’  সেট ও প্রথম শিফটে অনুষ্ঠিত হওয়া পদ্মা ‘বি’ এর প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে এক ঘণ্টা আগে অনুষ্ঠিত প্রথম শিফটের প্রশ্নে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিকরা কর্তৃপক্ষের নজরে নিয়ে আসে।

দুপুর  ২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, সদস্য প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও সংশ্লিষ্ট ইউনিট সম্বয়কারীদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘সি’ ইউনিটের অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল ও তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী শুক্রবার দ্বিতীয় ও তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথম শিফটে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের কোন সমস্যা নেই বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষায় এধরনের ত্রুটির জন্য ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা কর্তৃপক্ষের অসচেতনতাকে দায়ী করেছে। এর ফলে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছে।

ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন,‘ ভর্তি প্রক্রিয়া যাতে অনাকাঙ্কিতভাবে শেষ না হয় সেজন্য আমরা পুন:পরীক্ষা নেব।আগামী ৮ ডিসেম্বও সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর