March 17, 2026, 3:49 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

চলে গেলেন গডফাদার অভিনেতা হ্যারি ডিন স্ট্যানটন

চলে গেলেন গডফাদার অভিনেতা হ্যারি ডিন স্ট্যানটন

চলে গেলেন খ্যাতিমান মার্কিন অভিনেতা, সুরকার ও সংগীতশিল্পী হ্যারি ডিন স্ট্যানটন। সাড়াজাগানো হলিউড ক্রাইম সিনেমা গডফাদার পার্ট টুয়ে অসাধারণ অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি।

কুল হ্যান্ড ল্যুক, কেলিস হিরোস, এলিয়েন, গডফাদার পার্ট-টু, ইস্কেপ ফ্রম ‍নিউ ইয়র্ক, আলফা ডগ, ইনল্যান্ড এমপায়ার সহ একাধিক সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হ্যারি ডিন স্ট্যানটন। ১৯৬৭ সালে ইন দ্য হার্ট অফ দ্য নাইট সিনেমার মাধ্যমে হলিউডের রূপালি দুনিয়ায় প্রবেশ করেন তিনি। রূপালি পর্দা ছাড়াও ডেভিড লিঞ্চয়ের সাড়াজাগানো টিভি সিরিজ টুইট পিকস: ফায়ার ওয়াক উইথ মি ও টুইন পিকস: দ্য রিটার্নয়ে কার্ল রড চরিত্রের জন্য পেয়েছিলেন জনপ্রিয়তা। রয়টার্স জানায়, ৯১ বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হয়েছে এ তারকার। ১৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসয়ের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। দীর্ঘ ৬০ বছরের অভিনয় জীবনে ফ্র্যান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্কর্সেস, রিডলে স্কট ও ডেভিড লিঞ্চয়ের মতো খ্যাতিমান পরিচালকের একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১২ সালে অ্যাভেঞ্জার্স সিনেমায় দেখা গেছে তাকে।                              ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে হ্যারি ডিন স্ট্যানটনের নতুন সিনেমা লাকি।

Share Button

     এ জাতীয় আরো খবর